1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. aasit.bd995@gmail.com : Shoaib News :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২২|
শিরোনামঃ
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর কতটা গুরুত্ব পেল BD জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল BD ঝিনাই উত্তরপাড়া আল ইনসাফ সংস্থার উদ্যোগে ৫ম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল ‘মারধরের বদলা নিতে’ বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কালিয়াকৈরে কর্মচারী আটক ১ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত মাগুরায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধ এ্যাবসলিউট কোয়ালিটি ওয়্যার লিমিটেড এর উদ্যোগে তৃতীয় সিজন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

যেনতেন নির্বাচন করলে দেশ আরও গভীর সংকটে পড়বে: আনিসুল

মোঃ আব্দুল হামিদ
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৬৯ Time View
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টির যৌথ সভায় বক্তব্য দেন পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ছবি: জাতীয় পার্টির সৌজন্যে

যেনতেন নির্বাচন করলে দেশ আরও গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টির যৌথ সভায় আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু দেশে বর্তমানে নির্বাচনের পরিবেশ আছে কি না, সে আলোচনা করছে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।

জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি আগের মতো যেনতেন একটা নির্বাচন করি, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়তে পারে। তাই নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© শোয়াইব নিউজ  All rights reserved © 2025