1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. aasit.bd995@gmail.com : Shoaib News :
শিরোনামঃ
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর কতটা গুরুত্ব পেল BD জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল BD ঝিনাই উত্তরপাড়া আল ইনসাফ সংস্থার উদ্যোগে ৫ম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল ‘মারধরের বদলা নিতে’ বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কালিয়াকৈরে কর্মচারী আটক ১ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত মাগুরায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধ এ্যাবসলিউট কোয়ালিটি ওয়্যার লিমিটেড এর উদ্যোগে তৃতীয় সিজন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

নারী বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

মোঃ আব্দুল হামিদ
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৩৭ Time View
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল–বিসিবি

২০২৫ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি।

ওই টুর্নামেন্টের দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও মূল আসরে খেলা হচ্ছে না দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমের। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

জাতীয় দলের হয়ে আগে টি-টোয়েন্টি সংস্করণে খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামেননি রুবাইয়া। তাঁকে নেওয়ার ব্যাখ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘রুবাইয়া তার কঠোর পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারণ ছিল। আমরা তাকে ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবছি।’ জাতীয় দলে নিয়মিত উইকেটকিপিং করে থাকেন অধিনায়ক নিগার সুলতানা।

অফ স্পিনার নিশিতার অভিষেক হয়েছিল ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে। সে সিরিজে দুই ম্যাচের পর তিনি ফিরেছেন দুই বছর পর। ১৭ বছর বয়সী নিশিতাকে নেওয়ার ব্যাখ্যায় সাজ্জাদ বলেছেন, ‘নিশিতা এখনো তরুণী, কিন্তু সে ম্যাচিউরিটি নিয়ে বল করে। ধারাবাহিক, চাপের মুখে শান্ত থাকতে পারে, বাঁহাতিদের বিপক্ষে কার্যকর।’

সুমাইয়া গত বছরে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন। এই ক্রিকেটারকে নিয়ে সাজ্জাদ বলেছেন, ‘সুমাইয়া অনেক দিন ধরেই দরজায় কড়া নাড়ছিল। তার ক্রিজটা ব্যবহার করে ও প্রয়োজনে চালিয়ে খেলার সামর্থ্য আছে। তার স্কিল সেট ও ফিল্ডিংয়ের মানের কারণে সে আমাদের একটা অলরাউন্ড বিকল্প দিচ্ছে।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোয়।

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

প্রতিবেদনঃ শোয়াইব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© শোয়াইব নিউজ  All rights reserved © 2025