1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. aasit.bd995@gmail.com : Shoaib News :
শিরোনামঃ

অপু লিখলেন, ‘যেখানে ভালোবাসা, সেখানে জীবন’

মোঃ আব্দুল হামিদ
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৯২ Time View

বদলে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি তাঁর দেওয়া একাধিক সাক্ষাৎকারে তেমনই প্রতিফলন হয়েছে, মনে করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। নিজের মতো করে কাজ নিয়ে ব্যস্ত থাকা অপু বিশ্বাস আজ শনিবার তাঁর ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশন ঘিরে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। চলুন দেখে নেওয়া যাক অপুর পোস্ট করা সেসব স্থিরচিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, অপু বিশ্বাসের পোস্ট করা এসব স্থিরচিত্র গতকাল শুক্রবার তোলা হয়েছে। এটি প্রতিষ্ঠানের জন্য এই ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। আজ শনিবার সকালে পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, যেখানে ভালোবাসা, সেখানে জীবন।’ অপুর এমন পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে একটি ছোট্টগল্প। কয়েক ধাপ এগিয়ে রিয়া ইসলাম নামের একজন লিখেছেন, ‘এই ছবিগুলোতে অবশ্যই শাকিব খানের মন্তব্য চাই।’

ক্যাপশনের রহস্য প্রসঙ্গে অপুর সঙ্গে কথা হয় আজ শনিবার বিকেলে। তিনি প্রথম আলোকে জানালেন, ‘এখানে আসলে কেউ কেউ রহস্য খুঁজছেন। কেউ ভাবছেন, এমন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছি আমি। বিষয়গুলো মোটেও তেমন কিছু না। ভক্তরাই আমরা প্রথম এবং প্রধান ভালোবাসা। আমি সেই ভালোবাসারই ইঙ্গিত দিয়েছি।’

কথা প্রসঙ্গে অপু বিশ্বাস জানালেন, তিনি এখন নিজের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সচেতন। কিছুদিন হলো জিম শুরু করেছেন। বললেন, ‘আমি এখন তিন ঘণ্টা জিমে সময় দিই। এতে আমার মনটাও ফ্রেশ থাকে। সকালবেলা সময়টা দেওয়া হয়।’

সকালে নিজে জিমে সময় দেওয়ার পর বাসায় ফিরে প্রয়োজনীয় সব কাজ সেরে নেন। উদ্যোক্তা অপু বিশ্বাস তাঁর প্রতিষ্ঠানের খোঁজখবর নেন। খুব বেশি প্রয়োজন হলে নিজের প্রতিষ্ঠানে কয়েক ঘণ্টা সময় কাটান। এরপর বিকেলে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সুইমিংয়ে যান। মা-ছেলে সুইমিং শেষে ফিরে যার যার মতো করে ব্যস্ত হয়ে পড়েন।

ফেসবুকে বেশ সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের কাজের খবর ও ভালো লাগার মুহূর্ত ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে পৌঁছে দেন অপু। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৯১ লাখের বেশি। অপুর পোস্ট করা নতুন স্থিরচিত্র পাঁচ ঘণ্টায় ৪৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য চার হাজারের বেশি এবং পোস্টটি শেয়ার হয়েছে দেড় শর কাছাকাছি।

বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন অপু বিশ্বাস। দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবিটি দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এই ছবি মুক্তি পায়। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।

প্রতিবেদনঃ শোয়াইব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© শোয়াইব নিউজ  All rights reserved © 2025