1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. aasit.bd995@gmail.com : Shoaib News :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২৫|
শিরোনামঃ
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর কতটা গুরুত্ব পেল BD জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল BD ঝিনাই উত্তরপাড়া আল ইনসাফ সংস্থার উদ্যোগে ৫ম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল ‘মারধরের বদলা নিতে’ বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কালিয়াকৈরে কর্মচারী আটক ১ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত মাগুরায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধ এ্যাবসলিউট কোয়ালিটি ওয়্যার লিমিটেড এর উদ্যোগে তৃতীয় সিজন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

এই সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: জি এম কাদের

মোঃ আব্দুল হামিদ
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭২৮ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই সরকার কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।

আজ বুধবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি সভায় জি এম কাদের এ কথা বলেন। এতে তিনি সভাপতিত্ব করেন।

দেশ অনিশ্চয়তার পথে চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না।’

জি এম কাদের আরও বলেন, দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সব সময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই।

জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় প্রেসিডিয়ামের সভায় আলোচনায় অংশ নেন কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রশীদ সরকার, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম, এইচ এম শাহরিয়ার আসিফ, মো. আশরাফুজ্জামান, ইকবাল হোসেন, মহসিন ইসলাম, মো. মমতাজ উদ্দীন, মো. আবু তাহের, মইনুর রাব্বী চৌধুরী, আজমল হোসেন ও নুরুন নাহার বেগম।

প্রতিবেদনঃ শোয়াইব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© শোয়াইব নিউজ  All rights reserved © 2025