1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. aasit.bd995@gmail.com : Shoaib News :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:২০|
শিরোনামঃ
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর কতটা গুরুত্ব পেল BD জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেন ট্রাইব্যুনাল BD ঝিনাই উত্তরপাড়া আল ইনসাফ সংস্থার উদ্যোগে ৫ম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল ‘মারধরের বদলা নিতে’ বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কালিয়াকৈরে কর্মচারী আটক ১ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত মাগুরায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধ এ্যাবসলিউট কোয়ালিটি ওয়্যার লিমিটেড এর উদ্যোগে তৃতীয় সিজন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

বিচারকের বাসায় টাকা পাঠানোর অভিযোগ, পিপির দলীয় পদ স্থগিত করল জামায়াত

মোঃ আব্দুল হামিদ
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৬৯ Time View

পটুয়াখালীতে এক বিচারকের বাসায় টাকার পাঠানোর অভিযোগ ওঠার পর নারী ও শিশু ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন সিকদারের জামায়াতে ইসলামীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলটির পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি শহীদুল ইসলাম আল কায়সারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রুহুল আমিন সিকদার জেলা আইনজীবী সমিতির জামায়াত ইউনিটের সদস্য ছিলেন। অভিযোগ ওঠার পর জেলা আইনজীবী সমিতিও তাঁর সদস্যপদ সাময়িক স্থগিত করে।

এর আগে গত বুধবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নীলুফার শিরিন পিপি রুহুল আমিনের বিরুদ্ধে ‘ঘুষ সাধার’ অভিযোগ আনেন। ঢাকার বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বিচারক বলেন, বুধবার সকাল ৯টার দিকে তাঁর বাসার গৃহকর্মীর কাছে একটি লাল ব্যাগ দিয়ে যান সরকারি কৌঁসুলি রুহুল আমিনের একজন লোক। ওই ব্যক্তি ব্যাগটি তাঁকে (বিচারক) দিতে বলে যান। ব্যাগটি খোলার পর ভেতরে দুটি খাকি রঙের খাম পাওয়া যায়। একটিতে একটি মামলার যাবতীয় কাগজপত্র, অন্য খামে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল। তিনি টাকা গুনে দেখেননি। তবে অনুমানের ভিত্তিতে বোঝা যায়, এতে ৫০ হাজার টাকা আছে।

এ অভিযোগ ওঠার পর জামায়াত পিপির দলীয় পদ স্থগিত করে। জেলা জামায়াতের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিনের সদস্যপদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য বিচারকের বাসায় টাকা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন পিপি রুহুল আমিন।

প্রতিবেদনঃ শোয়াইব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© শোয়াইব নিউজ  All rights reserved © 2025